বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ইরানের হাতে মার্কিন ‘স্মার্ট বোম্ব’ GBU-39: রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের পথে তেহরান?

Reading Time: < 1 minute

আন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি ইরানের লোরেস্তান (Lorestan) প্রদেশ থেকে একটি অবিস্ফোরিত GBU-39 Small Diameter Bomb (SDB) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম IRIB-এর তথ্যমতে, বোমাটিকে নিরাপদভাবে ডিফিউজ করার পর আইআরজিসি-র (IRGC) কাছে হস্তান্তর করা হয়েছে। (এ আই পিক দেওয়া |

জেমিনির চিহ্ন ও আছে | এই নিয়ে কমেন্ট করে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী হিসেবে তুলে ধরার কোনো প্রয়োজন দেখি না ) GBU-39 একটি অত্যন্ত আধুনিক প্রিসিশন-গাইডেড মিউনিশন। এটি অক্ষত অবস্থায় পাওয়া মানে এর ভেতরের নেভিগেশন সিস্টেম, জিপিএস অ্যান্টি-জ্যামিং টেকনোলজি এবং সেন্সর কিট এখন ইরানি ইঞ্জিনিয়ারদের টেবিল।

ইরান অতীতেও মার্কিন ড্রোন (যেমন RQ-170) বা মিসাইল সিস্টেম রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের ভার্সন তৈরি করেছে। এই ‘স্মার্ট বোম্ব’ হাতে পাওয়া তাদের নিজস্ব গাইডেড ওয়েপন প্রোগ্রামকে আরও শক্তিশালী করতে পারে।

সবচেয়ে বড়ো বিষয় এই বোমার মূল শক্তি হলো জ্যামিং প্রতিরোধের ক্ষমতা। ইরান যদি এই টেকনোলজি ডিকোড করতে পারে, তবে ভবিষ্যতে এই ধরণের হামলা ঠেকানোর আরও কার্যকর পদ্ধতি তারা তৈরি করতে সক্ষম হবে।

আপনার কী মনে হয়? ইরান কি পারবে এই GBU-39-এর প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের নতুন কোনো অস্ত্র তৈরি করতে?

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com