শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

কলকাতাকে ভারতের রাজধানী করার প্রতিশ্রুতি।

Reading Time: < 1 minute

কলকাতাকে ভারতের রাজধানী করার প্রতিশ্রুতি।

আন্তজার্তিক ডেক্স :

কলকাতাকে ভারতের রাজধানী বানাতে হবে।বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগে আগেই এমন দাবি তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ‘আক্রমণ’ স্পষ্টতই ছিল নরেন্দ্র মোদী সরকারের ‘দিল্লিকেন্দ্রিকতা’র বিরুদ্ধে। সেই দাবিতে সাড়া দেয়নি কেন্দ্র। কিন্তু বিজেপি যে কলকাতাকে নিয়ে আলাদা করে ভাবছে তা পদ্মশিবির বুঝিয়ে দিল বিধানসভা নির্বাচনের ইস্তাহারে।
মুম্বইকে ভারতের ‘অর্থনৈতিক রাজধানী’ বলা হয়। কলকাতা বরাবরই পেয়েছে ‘সাংস্কৃতিক রাজধানী’র উপাধী। এ বার বিজেপি-র প্রতিশ্রুতি, রাজ্যে ক্ষমতায় এলে নতুন কলকাতার জন্ম হবে। ‘ফিউচার সিটি’ করার পরিকল্পনায় যেমন শহরের অবকাঠামোগত উন্নতির কথা বলা হয়েছে, তেমনই নাগরিকদের আর্থিক সুবিধা সংক্রান্ত প্রতিশ্রুতির ঘোষণাও রয়েছে। তবে অবশ্যই নজর কেড়েছে একটি ঘোষণা, কলকাতা আর্থিক পরিষেবার প্রধান কেন্দ্র হবে। এ যেন মমতার দাবিরই জবাব। এ ছাড়াও প্রতি বাড়িতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার। একের পর এক অগ্নিকাণ্ড এবং তার বিপর্যয় দেখা কলকাতাকে আর একটি বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। জানিয়েছে, দল ক্ষমতায় এলে প্রতিটি বাড়িতে নিয়মিত অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে বাসের সংখ্যা বাড়ানো-সহ মেট্রো রেলকে শহরতলিতে নিয়ে যাওয়ার ঘোষণাও রয়েছে বিজেপি-র ইস্তাহারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com