বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কিশোরগঞ্জের কৃষক পাটে দেখছেন লাভের মুখ

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাষিরা চলতি বছর সময়মত সার বীজ এবং গত বছর ভাল দাম পেয়ে আবারো ফিরছেন পাট চাষে। বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ফসল পাট তার নিজস্ব স্বকীয়তা হারালে সরকার আবারো সোনালী আঁশের ঐতিহ্যকে ধরে রাখতে পাট কল চালুসহ পলিথিনের ব্যবহার কমিয়ে পাট ও পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে উৎসাহ দিচ্ছে ভোক্তাদের। আর এ পাট বিক্রি করে উপজেলার চাষিরা ভাল লাভের মুখ দেখছেন। পরিবেশ দূষণকারী পলিথিনের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে, সর্বত্র পাট ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করাসহ ন্যায্যমূল্য পেলে আগামিতে পাট চাষে আরো আগ্রহী হয়ে উঠবে এমনটি জানান উপজেলার সংশ্লিষ্ট কৃষকগণ। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ- প্রান্তর,সড়কে দেখা যায় পাট চাষি ও শ্রমিকরা আঁশ ছড়ানো,শুকানো কাজে ব্যস্ত সময় পার করছেন। ইতোঃমধ্যে উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে নতুন পাট।ভাল ফলন ও আশানুরূপ দামও পাচ্ছেন তারা। উপজেলার পাট ব্যবসায়ী মোকছেদার জানান, গত বছর প্রতিমণ পাট বিক্রি হয়েছে ২৮ শ থেকে ৫৮ শ টাকা।এবার পাট ক্রয় করা হচ্ছে ১৪ শ থেকে ১৬ শ টাকা মন দরে। উঃ দুরাকুটি নদীর পাড় গ্রামের পাট চাষি জয়নাল জানান, গত বছর ১ বিঘা জমিতে পাট আবাদ করেছিলেন, এবার করেছেন ২ বিঘা জমিতে।উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, চলতি বছর প্রায় ৪শ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে।আর পাটের ভাল দাম পেয়ে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।অন্যদিকে পাটকাঠি জ্বালানি হিসেবে ব্যাপক ভূমিকা পালন করছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com