শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

News Headline :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল উদ্ধার এলাকায় আতঙ্ক আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

শনিবার ট্রেনে ঢাকায় যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন করে টিকিট পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

শনিবার (২১ নভেম্বর) পাবনা থেকে ঢাকাগামী ট্রেনের সব টিকিট শেষ হয়ে গেছে। নতুন আন্তঃনগর ট্রেন চালুর পর যাত্রীদের ব্যাপক চাহিদার কারণে আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।ফলে আগামীকাল ট্রেনে ঢাকায় যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন করে টিকিট পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে চালু হয়েছে নতুন আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল। নতুন ট্রেন চালুর খবরে পাবনাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসার প্রয়োজনে রাজধানীতে যাতায়াতকারীদের কাছে সরাসরি রেল যোগাযোগ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ট্রেনের টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে বিকল্প পরিবহনের কথা ভাবতে হচ্ছে। যাত্রীদের প্রত্যাশা, চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই রুটে আসনসংখ্যা ও ট্রেনসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেবে রেলওয়ে। উল্লেখ্য, নতুন এই রুটে ৮০৮ নম্বর পাবনা প্রভাতী এক্সপ্রেস এবং ৮০৭ নম্বর পাবনা গোধূলি এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পাবনা প্রভাতী এক্সপ্রেস প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com