বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কিশোরগঞ্জ কালের অতল গহ্বরে হারিয়ে গেছে ডাকঘরের মহানায়ক রানার

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী
রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে,রানার চলছে খবরের বোঝা হাতে,রানার চলছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানেনা মানার,দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার।কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা খানি এতটাই চমৎকার বর্ণনাটাও এতটাই যে চোখ বুজলেই রানার কে দেখতে পাওয়া যাবে,এক হাতে খবরের বোঝা অন্য হাতে বল্লমযুক্ত লাঠি আর হারিকেনের সাদৃশ্য আলো চোখে মুখে ব্যস্ততার ছাপ।এ যেন ঠিক সময় পেঁীছানোর ব্যস্ততা।এক সময় ডাকবাক্স,ডাকঘর,ডাকপিয়ন বা ডাক-হরকরা এবং তাদের বিলি করা চিঠি ছিল মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।দিনের পর দিন মানুষ অপেক্ষা করে থেকেছে ডাক পিওনদের জন্য।আধুনিকতার আলোতে পুরাতনগুলো সব স্মৃতিতে ঠঁাই নিয়েছে।প্রেম-ভালোবাসা বিরহ কষ্ট সবকিছুই প্রকাশ পেত একটি মাত্র চিঠিতে। কিন্তু আজ আধুনিক যুগে প্রযুক্তির কাছে হার মেনে সব বইয়ের পাতায় থাকা অতীত আর স্মৃতির মণিকোঠায় ঠঁাই করে নিয়েছে।রাত জেগে সারারাত ছুটে সেই খবর সে মানুষের জন্য বহন করে আনত।সেই বহন করা হাতে লেখা চিঠির জায়গায় আজ মোবাইলেরমেসেজ,মেসেঞ্জার,ই-মেইল বা কুরিয়ার স্থান দখল করে নিয়েছে।তবে একটি চিঠিতে যে আবেগ জড়ানো থাকে আজকের আধুনিক সরঞ্জাম বহন করা ডিজিটালে সেই খবরে এত আবেগ জড়িয়ে থাকে না।একটি চিঠি লিখতে একজন প্রেমিক-প্রেমিকা,নববধূ কিংবা বাবা-মার যে শ্রম ব্যয় হত আজ তার কিছুই হয় না।যত্ন সহকারে চিঠি লেখা তারপর সেই চিঠি হলুদ রঙের খামে ভরে ডাকঘরে যাওয়া এবং তারপর সেই চিঠি ডাকবাক্সে ফেলা সব কিছুতেই যেন অসাধারণ চিত্র ছিল।অন্যদিকে ভালবাসার নির্লাভ রঙেয়ের আবেগ শ্রদ্ধা জানাতে ছিল নীল রঙেয়ের খাম।কালের অতল গহ্বরে হারিয়ে গেছে রানার নামক সেই ব্যক্তি।সেই শব্দ আজ অনেকের কাছেই অপরিচিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com