মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সেনা কর্মকর্তা পরিচয়ধারী ০১ জন প্রতারক গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া :
সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এরুপ অপরাধ চক্রকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাব সদা তৎপর। অদ্য ২৩ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দুপুর ০১:৩৫ ঘটিকার সময় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হানিফ নগর এলাকায়” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রতারক খন্দকার বায়েজীদ আমান(৩১), পিতা-মৃত খন্দকার এনামুল হক, সাং-বাহাদুরপুর, থানা-রাণীনগর, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীর নিকট হতে ১) সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি ০৯টি, ২) ভুয়া এনআইডি কার্ড ০১টি, ৩) ভিজিটিং কার্ড ১৫০টি, ৪) মোবাইল ফোন ০৩টি, ৫) সিম কার্ড ০৫টি এবং ৬) নগদ ৮১৬০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আতœসাৎ করেছে বলে জানায়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com