বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন

খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি - প্রতিমন্ত্রী ফরজানা শারমিন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, খাল খনন থাকলে বর্ষার সময় পয়নিস্কাসন হয়। বর্ষার মৌসুমে পানি জমে থাকে না, বন্যার সৃষ্টি হয় না। বর্ষার সময় সেচের পানি ধরে রাখার জন্য খাল খনন খুবই প্রয়োজন। খাল খননের জন্য জিয়াউর রহমানের সময় উত্তরাঞ্চলে কোন খড়া হয়নি। খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যে মানুষগুলো দিন আনে দিন খায়, বাইরে যেতে পারে না তারা এলাকায় থেকে কাজগুলো করতে পারবে। বাংলাদেশে কৃষি উন্নয়নের জন্য এবং গ্রামীণ জনপদের জীবন মান উন্নয়নের জন্য যে কাজগুলো করা হয়েছে তার মধ্যে খাল খনন কর্মসুচী অন্যতম।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুর মন্ডলপাড়ার পদ্মকোল ৪ কিলোমিটার খাল খনন কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এটা মানুষ চমৎকার ভাবে গ্রহণ করেছে। মানুষ বুঝতে পেরেছে সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে উন্নয়ন সাধন করেছে, তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান একইভাবে কৃষি শিল্প বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশে নতুন একটি দ্বার উন্মোচন করবে।

পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিতে আরো বক্তব্য রাখেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com