মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি চত্বরে ইউলার পিঠা উৎসবে মেতে ছিল আইনজীবীরা

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
কুষ্টিয়া জেলার আইন অঙ্গন, জেলা আইনজীবী সমিতি চত্বর  ১৮ জানুয়ারী বুধবার দিনব্যাপী আইনজীবীরা মেতে উঠেছিল আনন্দ উৎসবে। সকাল থেকেই কুষ্টিয়া জেলা আইনজীবী চত্বর সেজেছিল নবরুপে, স্পটে তৈরী হচ্ছে হরেক রকমের পিঠা, পিঠার সেই মৌ মৌ গন্ধে সর্বস্তরের আইনজীবীরা মেতে উঠেছিলো পিঠা উৎসবের আনন্দ আয়োজনে।ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ এল্যামনাই এসোসিয়েশন(ইউলা) এর আয়োজনে দিনব্যাপী লাইভ পিঠা উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কৌশুলী জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. হারুন অর রশিদ। ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ এল্যামনাই এসোসিয়েশন(ইউলা) এর দায়িত্বে থাকা কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচিত বর্তমান সিনিয়র সদস্য, অতিরিক্ত পিপি এড. নিজাম উদ্দিন, এড. হাফিজুল ইসলাম মুনির, আল মুজাহিদ হোসেন মিঠু, এড. শাতিল মাহমুদ, এড. ইকবাল হোসেন টুকু,  পারভীন ঝমুর, নাজমুন নাহার, আয়শা আক্তারসহ ইউলার সদস্যরা ব্যাস্ত সময় পার করেছেন সর্বস্তরের আইনজীবীদের ফ্রি পিঠা আপ্যায়নে।কুষ্টিয়া জেলা আইনজীব সমিতি চত্বরে আয়োজিত পিঠা উৎসব, আমার কাছে খুব ভালো লাগছে, এ উৎসবে থাকতে পেরে আমি আনন্দিত, আইনজীবী দের উৎসবে সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা খেতে খেতে বলছিলেন সমিতির  সিনিয়র আইনজীবী সুধীর কুমার শর্মা । আনিজীবীদের তিনি নিয়মিত এমন আনন্দ আয়োজনের আহবান জানান। আয়োজক কমিটির অন্যতম একজন এড. নাজমুন নাহার বলেন আজকের পিঠা উৎসবে সর্বস্তরের আইনজীবীদের উপস্থিতি আমাদের অনুপ্রানিত করেছেে, সকল আইনজীবীদের পিঠা খাওয়াতে পেরে আমরা আনন্দিত, প্রতি বছর এমন উৎসব আয়োজন করবেন বলেও তিনি জানান।পিঠা উৎসবের ভাপা, চিতই, পাকান, কুলশি পিঠা, দুধপুলি, ঝাল পিঠা, নারকেল পিঠা, কালাই রুটি হরেক রকমের ভর্তাসহ পিঠা খেতে খেতে সিনিয়র আইনজীবী মন্জুরী বেগম বলছিলেন আজ বেগম সুফিয়া কামালকে মনে পড়ছে- পৌষ মাসের পিঠা খেতে বসে, খুশিতে বিষম খেয়ে/আরো উল্লাস বাড়িয়াছে মনে, মায়ের বকুনি পেয়ে। বড়দের কথাই বলা হলো। নতুনরা, নতুন প্রজন্ম! না, অমৃতের স্বাদ তাদের জিহ্বায়। অজস্র তৃপ্তি তাদের। আকাশছোঁয়া আনন্দ। আনিজীবীদের এই উল্লাস বহাল থাকুক। পৌষ পার্বণ জ্বলজ্বল করুক সবার অন্তরে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com