মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুরের গোজারা ঘাট-১ ইজারায় অনিয়মের অভিযোগ পুনঃ টেন্ডারের দাবী

Reading Time: < 1 minute

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
সরকারি নীতিমালা লঙ্ঘন করে গোপনে সর্বনিম্ন দরে দৌলতপুরের চিলমারি গোজারা ঘাট-১ ইজারা দেয়া হল এক অসাধু চক্রের সদস্য কে। জানা গেছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারী গোজারা হাটের গত বছরের ইজারামূল্য ছিল ৩৭লাখ ৪৮ হাজার টাকা। সালাম দফাদার ইজারা প্রাপ্ত হয়েছিলেন। চলতি বছরে সর্বোচ্চ দরদাতা না পাওয়ায় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম পুনরায় টেন্ডার ঘোষণার সিদ্ধান্ত নেন। এমনকি সরকার যাতে রাজস্ব বঞ্চিত না হয় পুনঃ টেন্ডারে সর্বোচ্চ দরদাতা না পেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে ঘাট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলেও স্থানীয়দের জানিয়েছেন তিনি। কিন্তু গত বুধবার (৩০ জুন,২০২১)এই সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান মাত্র ২৭ লক্ষ ৪০ হাজার টাকায় জনৈক ইউসুফ আবু জাফর পাপ্পু নামে এক ব্যক্তির অনুকূলে ঘাট ইজারা দেন। এই ঘটনায় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। এব্যাপারে জানতে শাহীনুজ্জামানের মোবাইল নাম্বারে কল দিলে(বৃহস্পতিবার বিকাল -৫.৪০ মিনিট ) বন্ধ পাওয়া গেছে। ইজারা বাতিল করে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চালুর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com