বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কুড়িগ্রামের রাজীবপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা :
স্বপন আলী (২১) নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীর শয়ন কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে রাজীবপুর থানা পুলিশ। রাজীবপুর সদর ইউনিয়নের দক্ষিণ টাঙ্গালিয়াপাড়া গ্রামে বুধবার( ২৭ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। নিহত স্বপনের পিতার নাম হেলাল মোল্লা।
রাজীবপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাস করে,গাজীপুর মাওনা চৌরাস্তা পিয়ার আলী কলেজে অনার্সে অধ্যায়নরত ছিল স্বপন।
নিহতের পরিবার ও তার বড় ভাই ছানোয়ার হোসেনের সাথে কথা বলে জানা গেছে,মঙ্গলবার রাতে খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পরে। সকালে তাদের আরেক ভাইয়ের দোকানে খাবার নিয়ে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে স্বপনের কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।
পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিলে ঝুলন্ত অবস্থায় তার লাশ মাটিতে পরে থাকতে দেখে তার ভাই। এসময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে দরজা ভেঙে দেখতে পায় ঘরের ধরনার সাথে ওড়না পেচানো স্বপন নিথর অবস্থায় মাটিতে পরে রয়েছে। পরে খরব পেয়ে রাজীবপুর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্ররণ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com