রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

খাগড়াছড়ি জেলা কারাগারে ৩আসামীর এসএসসি পরীক্ষা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলখানায় বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিল ৩শিক্ষার্থী।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষেই অংশ নেন ৩শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকা জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। একমাস আগে থেকে কারাগারে বন্দি রয়েছেন।
অপর দুইজন আরিফুল ইসলাম ও নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামি। আরিফুল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। অপরজন নিপুন ত্রিপুরা মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। সে গত বছর থেকে জেলে আছেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা তিন জন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করে।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নির্ধারিত সময় ও সঠিক নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com