বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু

পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।
ছাত্রদের আবাসন সংকট কাটাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে রবিবার (১৮ জানুয়ারি) আজ দুপুরে পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সাবেক শিক্ষক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য। এ সময় কলেজের সাবেক ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। পূর্বে বিভিন্ন মাধ্যমে এ সংকট ঘুচানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। তবে এ সংকটের কথা শুনে মাসখানেক আগে এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে স্বপ্রণোদিতভাবে ছাত্রাবাস নির্মাণের কথা জানানো হয়। এরপর অত্যন্ত দ্রুত সময়ে প্রক্রিয়া শেষে কাতার চ্যারিটির অর্থায়নে ৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ছাত্রাবাসটি নির্মাণ হতে যাচ্ছে।
এই ছাত্রাবাসের মাধ্যমে কিছুটা হলেও ছাত্রদের আবাসন সংকট ঘুচবে জানিয়ে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন বলেন, ‘কলেজে আমাদের আবাসন সংকট দীর্ঘদিনের। এবি ট্রাস্টের পক্ষ থেকে সেসময় ছাত্রাবাস নির্মাণের কথা জানানো হলেও পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা এটি নিয়ে এতটাও আশাবাদী ছিলাম না। কিন্তু এতো দ্রুত সময়ে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ কাজ শুরু হচ্ছে এটিতে আমরা সত্যিই আপ্লত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com