শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

খাগড়াছড়িতে নবাগত এসপি’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম’র যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়, তিনি বলেন, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সব সময় কর্ম দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও ভুল তথ্য বিভ্রান্তী ছড়ায় উল্লেখ করে যাছাই-বাছাই করে সঠিক সংবাদ উপস্থাপনে আন্তরিক ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।
বাংলাদেশ পুলিশ জনগণের সেবা ও অপরাধ দমনে বদ্ধপরিকর। চলমান সকল বিষয়ে অফিসারদের দক্ষতার সাথে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তার মাধ্যমে পুলিশ-সাংবাদিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি দীর্ঘ কর্মজীবনের চিত্র তুলে ধরে খাগড়াছড়িতে অপরাধ নির্মূল করে জনগণের প্রত্যাশিত শান্তি বজায় রাখতে কাজ করে যাবেন বলে জানা নবাগত পুলিশ সুপার। মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, এইচ,এম এরশাদ, জেলায় কর্মরত পেশাজীবি সাংবাদিকরা এতে অংশ নেন। এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইওয়ান মো: আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com