বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

খুনি হাসিনাকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে-সাইদুর রহমান বাচ্চু

খুনি হাসিনাকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে-সাইদুর রহমান বাচ্চু

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সাবেক প্রধান মন্ত্রী খুনি হাসিনাকে গণহত্যা দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে। ঠুস করে দেশে ঢুকে পড়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শনিবার
(৭ ডিসেম্বর) বেলা ১১টায় রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন। তিনি আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা ঠুস করে দেশে ঢুকে পরবে বলে যে হুমকি দিয়ে তার দোসরদের উজ্জীবিত করার যে অপচেষ্টা চালাচ্ছে তা এদেশের ছাত্রজনতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। গণহত্যার দায়ে খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার করা হবে। এসময়
সাইদুর রহমান বাচ্চু তারেক রহমানের ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ৩শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. হাতেম আলী সুজন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com