শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনায় নোয়াখালী থেকে ধর্ষক গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:  

গাইবান্ধায় মানসিক প্রতিবন্ধী কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে সাগর চন্দ্র (৩৫) কর্তৃক ধর্ষনের ঘটনায় নোয়াখালির চাটখিল এলাকা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৩ এর সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার এ কে এম আসিফ উদ দৌলা। সংবাদ সম্মেলনে র‍্যাব কমান্ডার জানান-গত (১৮ই এপ্রিল) সকাল ১০টায় ধর্ষনের শিকার মানসিক প্রতিবন্ধী কিশোরী বাড়ির পিছনে গাছের নার্সারিতে খেলা করার জন্য গেলে আসামী সাগর চন্দ্র (৩৫) ভিকটিমকে মেহেদী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার কাশদহ সাকিনস্থ গাছের নার্সারী বাগানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন করার সময় মানসিক প্রতিবন্ধীর চিৎকারে আত্বীয় স্বজনরা শুনতে পেয়ে ধর্ষক সাগর চন্দ্রকে ধরতে গেলে সেখানে আসার আগেই পালিয়ে যায়। গত (২৭ এপ্রিল) ভিকটিমের মা গাইবান্ধা জেলা সদর থানায় বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩২ তারিখ-২৭/০৪/২০২৩ এরই ধারাবাহিকতায় (১৭ মে) র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত ধর্ষন মামলার এজাহার নামীয় প্রধান আসামী সাগর চন্দ্রকে নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায় অবস্থান করছে অতপর ফোর্সসহ রাত ৮টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের মৃত ঝরু রাম চন্দ্রের পুত্র ধর্ষক সাগর চন্দ্রকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত আসামী স্বীকার করে দীর্ঘদিন যাবৎ আত্বগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করত।আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- র‍্যাব ১৩ গাইবান্ধার সিনিয়র ডিএডি জাকির হোসেন, র‍্যাব এর গোয়েন্দা বিভাগের ডিএডি মাজেদুর রহমান সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com