বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজয়ের উল্লাসে তৃণমূল শিল্পী সম্মিলনী

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,  সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিজয়ের উল্লাসে তৃণমূল শিল্পী সম্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আরও বক্তব্য দেন জেলা কার্চারাল অফিসার আলমগীর কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শ্রী প্রমতোষ সাহা, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসানুল করিম চাঁদ ও সাহাবুল ইসলাম প্রমূখ। দীর্ঘদিন পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হওয়ায় উৎসুক জনতার ঢল লক্ষ করা গেছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী মুনালিসা মুন ও সুকুমার রায়, সুমী আক্তারসহ স্থানীয় শিল্পীবৃন্দ। এর আগে উপজেলার গুনি শিল্পী ও সাহিত্যিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com