বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!

Reading Time: < 1 minute

গাজীপুরে সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেতর থেকে অজ্ঞাত যুবকের(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নং গেটের ভেতর উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, যুবকের গলায় পরনের বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তার কালো ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে যুবককে শ^াসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, যেখানে মরদেহ পাওয়া গেছে সে জায়গাটি শাল বন বেষ্টিত। দর্শণাথীরা সাধারণত ওই স্থানে যান না। বাইরে থেকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com