বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

গোবিন্দগঞ্জে মসজিদ ভিত্তিক শিক্ষার্থীদের সহজ কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সহজ কুরআন শিক্ষার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার কলেজ রোড জমইয়তে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রমের ৩৭ শিক্ষার্থীদের এ সবক প্রদান করা হয়। পরে এক বিশেষ দোয়ায় অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গ।সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি। মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজার সভাপতিত্বে কেয়ারটেকার মো. আফছার আলী আকন্দ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আনোয়ারুল ইসলাম, মডেল কেয়ারটেকার আনোয়ার হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নেয়ামুল কবির, শিক্ষক মো. আল আমিন ও শফিউল আযম প্রধান ফুলু প্রমুখ।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রশংসা করেন। প্রচলিত আধুনিক শিক্ষার স্রোতধারায় সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত শিশুদের ধর্মীয় শিক্ষা অর্জনে অভিভাকদের আন্তরিকতাকে সাধুবাদ জানান। তারা চলমান এ কার্যক্রমে সকলের সহযোগিতাও কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সুমধুর সুরে হামদ-নাত পরিবেশ ও সুরা আবৃত্তি করে অতিথিদের মন জয় করেন। শেষে এ শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ব পাঠ শেষে কুরআন পড়তে যাচ্ছে; তাদের মাঝে পবিত্র কুরআন শরীফ প্রধান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com