রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জুড়ীতে বিজিবি’র অভিযানে ২২২ বোতল ভারতীয় মদসহ একটি সিএনজি গাড়ি আটক

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৮ নং গোয়ালবাড়ি ইউনিয়নের মাগুরা বাজার এ-র চরক টিল্লা গ্রাম থেকে ২২২ বোতল ভারতীয় মদ ও একটি সিএনজি গাড়ি আটক করে বিজিবি।শনিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় ভারতীয় মদ একটি সিএনজি গাড়ি দিয়ে পাচারের সময় শিলুয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের দাওয়া দিলে সিএনজিতে মদ রেখে মদ ব্যবসায়ী ও সিএনজি চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।পরে শিলুয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ও স্থানীয় লোকদের সহযোগিতায় ভারতীয় মদ ও একটি সিএনজি গাড়ি আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় ফুলতলা বর্ডার থেকে ভারতীয় মদের চালান নিয়ে আসছিলেন কয়েক জন ব্যবসায়ী কিন্তু বিজিবি সদস্যরা বিষয়টা জানতে পারলে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের একটি টিম অনেক খোঁজাখুঁজি করার পর গাড়িটির সন্ধান পেলে কাছে আসার পূর্বে গাড়িতে থাকা ব্যবসায়ী ও গাড়ি চালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে।শিলুয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি টিম গঠন করে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয় ঘঠিকা পর্যন্ত একটি অভিযান চালানোর পর মদ ও একটি সিএনজি গাড়ি আটক করতে সক্ষম হয়েছিএতে গাড়িতে থাকা ভারতীয় ২২২ বোতল মদের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩৩ হাজার টাকার মদ আমরা ধরতে সক্ষম হই ও একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে কিন্তু আসামীরা পালিয়ে গেলে তাদের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান বিজিবি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com