বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান!

ডিবি পুলিশের অভিযানে ৫২পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার।

Reading Time: < 1 minute

খুলনা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম।

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে মর্মে জানতে পেরে ১২/০৬/২০২১ ইং তারিখ ০৫.২৫ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন ফুলতলা বাজারে অবস্থানকালে, ফুলতলা থানাধীন ডাকুরিয়া গ্রামস্থ বেজেরডাঙ্গা রেল স্টেশন বাজারে দ্বীপ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি- মোঃ মাহামুদুল মোল্যা (২৭), পিতা- মোঃ তাবুল মোল্যা, মাতা- রীনা বেগম, সাং-উত্তর ডিহি, থানা-ফুলতলা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামী মোঃ মাহামুদুল মোল্যা তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে ০১ (এক) টি সাদা স্বচ্ছ এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ৫২ (বায়ান্ন) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এসআই (নিঃ) সৌরভ কুমার দাস উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ১২/০৬/২০২১ ইং তারিখ ০৫.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।যার নং- ০৮, তারিখ- ১২/০৬/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com