মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডিবি পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার।

Reading Time: < 1 minute

খুলনা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম:

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে মর্মে জানতে পেরে ১৪/০৬/২০২১ ইং তারিখ রাত আনুমানিক ১১ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ খুলনা টু মোংলা মহাসড়কের জনৈক নাজমুল হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। কামাল হোসেন (৩৬), পিতা-মৃত শওকত ফরাজী, মাতা-নাসিমা বেগম, সাং-মেম্বার সড়ক, মোহাম্মদনগর (মাহাবুব আলমের বাড়ীর ভাড়াটিয়া), থানা-লবনচরা, কেএমপি খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামী কামাল হোসেন (৩৬) এর ডান হাতে থাকা একটি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৭০০ (সাতশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা,বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ১৪/০৬/২০২১ ইং তারিখ ১১.২৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।যার নং- ১৩, তারিখ- ১৫/০৬/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)। উল্লেখ্য আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে ০২ টি মাদক আইনে মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com