রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা পাবনায় বড় ধরণের হামের কোন সংক্রমন নেই টিকাদান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে-স্বাস্থ্য সচিব পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসায় স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হলো কর্মীদের রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে — তথ্যমন্ত্রী পাবনায় এ বি ট্রাস্ট পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

তানোরে অবৈধ তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা ও অবৈধ মজুদ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) পৌর এলাকার তালন্দ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে দ- দেওয়া হয়। তিনি তালন্দ বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন।

এ সময় তিনি তেল বিক্রির বৈধ কাগজপত্র ও উৎস সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন অভিযানে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।

ইউএনও নাঈমা খান বলেন, সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধেই আমাদের এ অভিযান।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ বা নির্ধারিত দামের বেশি নেওয়ার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং অনিয়মের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি রাজশাহীর প্রতিটি উপজেলায় নজরদারি জোরদার করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com