শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুকে জেলা বিএনপি ও পাবনার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় শহরের লাহিড়ী পাড়া রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট সেলিম রেজা হাবিব সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উৎফুল্ল নেতা কর্মীরা নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

সংবর্ধনা শেষে সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, এ্যাডভোকেট সেলিম রেজা হাবিব এম পি, জেলা বিএনপি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী নবনিযুক্ত প্রশাসকের সাথে পায়ে হেঁটে জেলা পরিষদ কার্যালয়ে যান।

সেখানে জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও পাবনার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com