মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরীতে হামের প্রকোপ কম।

আমরা সবাই সচেতন এবং সতর্ক থাকার কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের কাছে যে পরিমাণ টিকা আছে ইনশাআল্লাহ আমরা রাজশাহীতে এ রোগ নিয়ন্ত্রণ করতে পারব। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো।

দেশের চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী জেলার স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে হাম রোগের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিতে শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম ছাড়াও অন্যান্য চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন রাসিক প্রশাসক। রাসিক প্রশাসক বলেন, হাম রোগ নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। আমাদের আইসিইউ সংকট রয়েছে। কিছু দিন পূর্বে মন্ত্রী সেটা দেখে গিয়েছেন।

আজকে আমি এবং জেলা প্রশাসক পরিদর্শন করলাম। আইসিইউ বেড দ্রুত বাড়ানোর জন্য রাজশাহী মেডিকেলের পরিচালক পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরাও তার সাথে থেকে সহযোগিতা করে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন প্রায় আট হাজার টিকা দিতে পারবে, যেটা আগামীকাল রবিবার থেকে দেওয়া শুরু হবে। টার্গেট হচ্ছে এক লক্ষ ৪০ হাজার। এটা পর্যায়ক্রমে দেওয়া হবে। পাশাপাশি চলমান যে-সব ওয়ার্ডে রোগের প্রাদুর্ভাব বেশি সেগুলোতে চিকিৎসাকর্মীদের চাহিদার প্রেক্ষিতে সেগুলো পূরণ করা হচ্ছে। ইতোমধ্যে আমরা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে হাম রোগ প্রতিরোধ বিষয়ে একটি লিফলেট বের করেছি যেটি নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক বার্তা।

এসময় তিনি হাসপাতালের হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুতি বিষয়ে খোঁজ-খবর নেন এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব পিকেএম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও রামেক হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com