সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ,নোয়াখালী কুয়াকাটা :
দক্ষিণ আফ্রিকায় বোরহান উদ্দিন মানিক (৫৫) নামে এক বাংলাদেশিকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতদল।
গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে পুমালাঙ্গা প্রভিন্সের এরমোলার পার্শ্ববর্তী টাউন আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় গমন করেন।
স্থানীয় বাংলাদেশী রাজিব ভুইয়া জানান, দুপুর ১টার দিকে প্রচণ্ড শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাড়িয়ে থাকেন। এসময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢুকে। দোকান ডাকাতি করার সময় মানিকের গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে মানিককে হত্যা করে। অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, নিহত মানিক কয়েকমাস যাবত দেশে যাবার উদ্দেশ্যে দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেন নি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল। তিনি বলেন, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছলে বোরহানের বৃদ্ধা মা, তার স্ত্রী, ছেলেমেয়ে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com