বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

দশমী পড়তে না পড়তেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জনের পালা

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
দশমীর দুপুর থেকেই চলছে ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জনের পালা, তার মধ্যেই প্রশাসনের তীব্র নজরদারী, সকাল থেকেই প্রত্যেকটি ঘাটে প্রশাসনের অফিসার থেকে শুরু করে কে এম সি র অফিসাররা উপস্থিত হয়েছেন, যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য তীব্র নজরদারী চলছে এবং মাঝে মাঝেই মাইকে সতর্কবার্তা দেয়া হচ্ছে, পূজা উদ্যোক্তাদের উদ্দেশ্যে। যাতে কোনরকম বাচ্চাদের নিয়ে ঘাটে না নামেন, এমনকি প্রতিমা বিসর্জনে দুই থেকে তিনজনের বেশি ঢুকতে নিষেধ করা হচ্ছে ,তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা বলেন সরকারের নির্দেশ অনুযায়ী আমরা ভেতরে প্রবেশ করাচ্ছি,এদিকে দশমী থেকে শুরু করে আজও সমস্ত প্রতিমা ঘাটে বিসর্জন চলছে, এবং প্রতিমা বিসর্জন এর ফলে সমস্ত রাস্তা, যানজটের সৃষ্টি হয়েছে, সরকারের অনুমতি পাওয়া কার্নিভালের প্রতিমা ছাড়া সমস্ত প্রতিমায় বিসর্জন হয়ে যাচ্ছে, শুধু কার্নিভালে যে সকল প্রতিমা অনুমোদন পেয়েছে সেই প্রতিমা গুলি থাকছে, বাড়ির প্রতিমা সমস্ত দশমীর দিন বিসর্জন দেওয়া শুরু হয়ে গেছে।এদিকে দেখা যায় প্রতিমা বিসর্জনের সাথে সাথে ক্রেনের সাহায্যে প্রতিমা গুলিকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে জমা করার জন্য। যাতে কোনরকম দূষণ না ঘটে, প্রশাসনের তরফ থেকে সকল পূজা উদ্যোক্তাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানালেন এবং বললেন আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য ,,আপনারা কেউ গন্ডগোল বা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে সারিবদ্ধভাবে বিসর্জন করার চেষ্টা করুন, পুজো উদ্যোক্তারা অশ্রু ভরা জলে মাকে বিদায় জানাচ্ছেন একে একে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com