মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

দৌলতপুরে বেঁচে থেকেও মৃত প্রতিবন্দ্বি বিল্পব আজাদ!

Reading Time: < 1 minute

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০নং দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বসবাসকারী প্রতিবন্দ্বি বিল্পব আজাদ বেঁচে থেকেও আজকে মৃত! বিল্পব আজাদ এলাকার মৃত খাদেমুল ইসলাম ও সাবেক মহিলা মেম্বর নাসিমা খাতুনের ছেলে।
বর্তমানে প্রতিবন্দ্বি বিল্পব আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মুদি’র ব্যবসা করছেন।
জানাযায়, ২০১৮ সালে ভোটার তালিকা হালনাগাদে বিল্পব আজাদকে মৃত হিসাবে উল্লেখ করা হয়। কাগজে কলমে মৃত হওয়ার কারনে গত ২০১৯ সালের উপজেলা নির্বাচনে ভোট দিতে পারেনি। এছাড়া প্রতিবন্দ্বি হয়েও কর্তপক্ষের ভুলের কারণে প্রতিবন্দ্বি ভাতাসহ সরকারী সকল সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এমনকি এই ভুলের কারনে বিল্পব আজাদ করোনা ভাইরাসের টিকা পর্যন্ত নিতে পারছেন না। তিনি প্রায় ২ বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে ঘোরাঘুরি করেও নিজেকে জীবিত প্রমান করতে পারেনি।
বিল্পব আজাদ আক্ষেপ করে জানান, আজকে ২ বছর ধরে নিজেকে জীবিত প্রমান করার জন্য ঘুরছি। উপজেলা নির্বাচন অফিসার আমাকে আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমি জীবিত হতে পারলাম না! জানিনা আর কখনও জীবিত হতে পারব কিনা। তিনি আরও জানান, প্রতিবন্দ্বি নিবন্ধন ও প্রতিবন্ধি পরিচয় পত্র নিয়ে ২০০৬ সাল থেকে নিয়মিত প্রতিবন্দ্বি ভাতা পেয়ে থাকলেও গত দুবছর মৃত বলে আমার ভাতা বন্ধ হয়ে গেছে। বাড়ির দলিল পত্র খারিজ করা সহ প্রয়োজনীয় কাজ করতে পারছিনা। আমি জীবিত থাকা সত্বেও যারা তাকে মৃত বানিয়েছে তাদের শাস্তি দাবী করেন তিনি।
ইউনিয়ন পরিষদে জন্ম/মৃত্যু রেজিষ্টার থাকা সত্বেও এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি বলেন, বিষয়টি আমার জানা নাই, তবে, সংশ্লিষ্ট ইউপি সদস্য বিষয়টি অবগত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম বলেন, আবেদন করলে ভোটার আইডি ঠিক করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com