মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

নওগাঁয় পুলিশ সুপারের উদ্যোগে পুরুষ ও নারীদের মাঝে বস্ত্র বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁয় পুলিশের পক্ষে থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর অসহায় হতদরিদ্র ৬০০ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার সময় নওগাঁ সদর মডেল থানা প্রাঙ্গণে নওগাঁ জেলা পুলিশের পক্ষে থেকে এ সব বস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুষ ও নারীদের মাঝে শাড়ী বিতরণ করেন নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও গাজিউর রহমান । এ সময় পুলিশ বলেন, সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করার ব্রত নিয়ে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছেন। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সমাজের অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে তিনি তাঁদের মাঝে নতুন কাপড় বিতরণ করছেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর সার্কেলের,আহসানুজ্জামান,পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), ফৌজিয়া হাবিব খান, এহসানুর রহমান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েস প্রমুখ সহ জেলা পুলিশের অন্যান কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com