শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নওগাঁয় শিক্ষার্থীকে পেসাব খাওয়ানোই শিক্ষক বরখাস্ত

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানোর দায়ে সেই বিতর্কিত শিক্ষিকা সাহানা বেগম ফেন্সিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাকে স্থায়ী ভাবে চাকুরিচ্যুতির দাবী জানান সুধীমহল। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে স্কুল চলকালীন সময়ে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির এক শিক্ষার্থীকে ছাদে প্রসাব করার অপরাধে সহকারী শিক্ষিকা সাহানা বেগম (ফেন্সি) ওই ছাত্রকে বাধ্যতামুলকভাবে বোতলে প্রস্রাব করায়ে সেটা তাকে খাওয়ান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে তোড়পাড় শুরু হলে বৃহস্পতিবার (২ জুন) ১২৪১ নম্বর স্মারকমূলে সরকারি চাকুরী আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা এবং সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক সহকারী শিক্ষক সাহানা বেগমকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন। ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com