মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

নতুন নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

Reading Time: < 1 minute

এম বি রিয়াদ, ইবি প্রতিনিধি-
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ বর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজুকা রায়নাকে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ১ আগস্ট তারা দায়িত্ব গ্রহণ করবেন।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা পর্যদের সিদ্ধান্তক্রমে সাংগঠনিক প্রজ্ঞা, শৃঙ্খলাবিধানের জন্য, মেধা, দৃঢ়তা উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তা শক্তি বিবেচনা করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ বর্ষের কেন্দ্রীয় সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজুক রায়না এবং সাধারণ সম্পাদক হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনারুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হলাে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয় এবং সদ্য বিদায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নব-নির্বাচিত সভাপতি মারজুকা রায়না বলেন, বাংলাদেশ তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একই সাথে দায়িত্বেরও। তরুণ লেখকদের এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এছাড়াও সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com