মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে নিষিদ্ধ ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সফিকুল ইসলাম ওরফে শহিদ (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত আসামী নওগাঁর মান্দা উপজেলার চককেশব গ্রামের সহর আলী প্রামানিকের ছেলে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অরুফ কুমার সাহা ও এএসআই আকবুলসহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহিদকে আটক করা হয়। নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com