সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

নিয়ামতপুরে বিনামূল্যে বীজ ও সার পেলো ৬৭৬০ কৃষক

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলায় ৬ হাজার ৭৬০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ওসি মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়ন তালিকাভুক্ত ৬ হাজার ৭৬০ জন কৃষকের মধ্যে প্রত্যকে গম বীজ ২০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমূখী বীজ ১ কেজি, চিনাবাদাম বীজ ১০ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি ও খেসারী বীজ ৮ কেজি করে এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com