সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

নিয়ামতপুরে ব্র্যাকের বাল্যবিয়ে নিরোধ কমিটির সমম্বয় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মো: ইমরান ইসলাম, নিয়ামতপুর নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ০৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে বাল্যবিবাহ অন্তরায় হিসেবে কাজ করছে। বাল্যবিবাহ বন্ধ করতে হলে সমাজের সবাইকে সজাগ থাকতে হবে। ছেলে-মেয়েদের অল্প বয়সে বিয়ে না দেয়ার জন্য মা- বাবাকে অনুৎসাহিত করার আহ্বান জানান তিনি। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর থানা ওসি মাইদুল ইসলাম, অ্যাসোসিয়েট অফিসার (সেলপ) আফরোজ আইরিন, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজ প্রতিনিধিগর্ণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com