বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পলাশ ও সোহেলসহ ৬ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী — বিএমএসএফ কক্সবাজার

Reading Time: 2 minutes

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার অফিস দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ এবং বিটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়ে, কক্সবাজার জেলা বিএমএসএফ এক বিবৃতি প্রদান করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার শাখা দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ ও বিটিভি কক্সবাজার কক্সবাজার জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল সহ যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য মামলার বাদীর প্রতি জোর দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা বিএমএসএফ। অন্যথায় বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা কঠোর আন্দোলনের ডাক দিবে বলে জানিয়েছেন বিবৃতি দাতা নেতৃবৃন্দরা। কক্সবাজারের চিহ্নিত রাজাকারের ছেলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের দুর্ধর্ষ ক্যাডার, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা হামিদের হাত কেটে নেওয়ার অন্যতম কূখ্যাত সদস্য বর্তমান জামায়াতের বিকল্প সংগঠন এবি পার্টির কক্সবাজার জেলা নেতা জাহাঙ্গীর কাশেম এই মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করেন। উক্ত মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলায় আরও যাদের আসামী করা হয়েছে, সাংবাদিক আমিরুল ইসলাম মোহাম্মদ রাশেদ, তৌফিকুল ইসলাম লিপু, আজিম নিহাদ ও সানজীদুল আলম সজিব এবং স্থানীয় পত্রিকার ২ জন সাংবাদিক সহ মোট ৬ জনকে আসামী করে উক্ত মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে। বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা অনুসন্ধান করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর বিরুদ্ধে করা সংবাদ তথ্য নির্ভর এবং সত্য সংবাদই প্রকাশ করেছেন । এই তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করলে বিএমএসএফ বসে থাকবে না। বিএমএসএফ এর ঘোষণাই হল, ” যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ ” সেই সূত্রে কক্সবাজার জেলা বিএমএসএফ নির্যাতিত সাংবাদিকদের পক্ষে থেকে আন্তরিক সহযোগিতা করে যাবে। এই ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সোজা বাংলা ঘোষণা। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, নির্যাতিত সাংবাদিক যদি বিএমএসএফ এর কোন প্রকার সদস্যও না হয়, তবুও নির্যাতিত সেই সাংবাদিকের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশের প্রতিটি শাখা গুলোকে ” যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ ” এরকম নির্দেশ আগে থেকেই প্রদান করা আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com