বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনের কারাদণ্ড

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া,পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মোঃ রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার পাশে ভদ্র পাড়া বাঁশঝাড় এলকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকার বাসিন্দা মোঃ আকিমদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুল ইসলাম কে (৪৫) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা। সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। বাঁশ ঝাড়ে মাদক সেবন করার সময় ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে উভয়কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি মিল্ক ভিটায় চাকরি করছেন মাদকাসক্তের কারণে তার চাকরিটা চলে যায় ।তিনি ভাঙ্গুড়া ভদ্রপাড়ায় ভাড়া থাকেন , তিনি ভাঙ্গুরার স্থানীয় বাসিন্দা নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলার উপপরিদর্শক মো. শের আলম জানান, মো.রাশেদুল ইসলাম কে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এর আগে তিনি মাদক সেবনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারার অধীনে ওই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com