বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

পহেলা বৈশাখে ইবি’র নানামূখী কর্মসূচি

Reading Time: < 1 minute

এম বি রিয়াদ, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২২) উদযাপন উপলক্ষে নানামূখী কর্মসূচি গ্রহন করেছে কর্তৃপক্ষ। রবিবার (১০ এপ্রিল) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯.১৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণ করবে সকল অনুষদ, বিভাগ, হল, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কর্মসূচিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং সকল অনুষদ, হল, বিভাগ, অফিস, বিভিন্ন সমিতি, ছাত্র-সংগঠন, পরিষদ, ফোরাম, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com