বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে  সংঘর্ষ অন্তঃসত্ত্বা গৃহবধু সহ আহত ৪

Reading Time: < 1 minute

মোঃ সবুজ মোল্লা,  ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীর ভাড়ইমারী গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধু, স্বামী ও দুই সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে৷ আজ (১৫ অক্টোবর)  সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওহিদুল মন্ডল (৪০)।
এতে ১। তরিকুল ইসলাম (৪৫) ২। মোঃ হাবিল(৪০)।  উভয়ের পিতা – মৃত আমিন উদ্দীন, ৩। মোঃ সন্টু প্রাং (৪২),  পিতা- মোঃ মন্টু প্রাং এর নামে থানায় অভিযোগ দায়ের  করেন,
অভিযোগে মোঃ ওহিদুল মন্ডল উল্লেখ করে বলেন, ঘেড়াবেড়া দেওয়াকে কেন্দ্র করে জমি-জমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রু জেরে তরিকুল, হাবিল ও  চন্টু প্রাং তার সন্ত্রাসী দলবল নিয়ে  আনুমানিক সকাল ৭ টার দিকে লাঠি, লোহার রড কাঠের বাটাম ইত্যাদি হাতে আমার বাড়ির দিকে আসে এবং আমাদের উদ্দেশ্য করে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে৷ গালিগালাজ করতে নিষেধ করে আমার স্ত্রী সেলিনা খাতুন (৩৫)। এতে ২ নং আসামী হুকুম দেয় মার শালীকে, মেরে খুন করে ফেল। এরপর ১ নং আসামী তার হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করে এবং মাথা ফেটে রক্তাক্ত করে জখম করে । এরপর ৩ নং আসামী হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এতে সে গুরুতর যখম হয় এবং মাটিতে পড়ে যায়৷ তখন ২ নং আসামী আমার স্ত্রীর গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেস্টা করে৷ এবং ৩ নং আসামী পা দিয়ে আমার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে আঘাত করে যখম করে। এতে আমার স্ত্রীর পেটে ৪ মাসের বাচ্চা নস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ১ নং আসামী আমার স্ত্রীর পড়নের শাড়ি ব্লাউজ টেনে ছিড়ে বিব্রস্ত্র করে শ্লিলতাহানী ঘটায়।  আমার স্ত্রীর ডাক চিৎকার শুনতে পেয়ে  আমি ও আমার দুই ছেলে  সোহান ও সিয়াম এগিয়ে আসলে আমাদেরকেও এলোপাতাড়ি মারধর করে৷ এ বিষয়ে ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এস আই রবিউল ইসলাম জানান, এই ঘটনার অভিযোগ আমরা পেয়েছি৷ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে৷

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com