শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি

 পাবনার টেবুনিয়ায় প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

Reading Time: 2 minutes

এ. এইচ. মাসুক, পাবনা :

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে টেবুনিয়া পাটশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে মালিগাছা ইউনিয়নের মুনতাজ চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় প্রধান শিক্ষককে রড দিয়ে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে এ ঘটনায় রডের আঘাতে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে প্রধান শিক্ষক। এ ব্যাপারে বিচার চেয়ে থানায় মামলা করেছে প্রধান শিক্ষক।
ঘটনার কারণ হিসেবে মামলার এজাহার সূত্রে জানা যায় , টেবুনিয়া পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ২৩ ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান চলছিলো। আর ক্রীড়া প্রতিযোগীতায় জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুকে প্রধান অতিথি করায় মালিগাছা ইউপি চেয়ারম্যান মুনতাজ আলী ক্ষীপ্ত হয়ে অনুষ্ঠানে গিয়ে খেলাধুলা বন্ধ করে দেয় ও কেন তাকে প্রধান অতিথি করা হয়নি বলে সে প্রধান শিক্ষকের সাথে খারাপ আচরণ করে। এ সময় প্রধান শিক্ষক তাকে বিষয়টির জন্য ভুল হয়েছে বলে চেয়ারম্যানকে থামানোর চেষ্টা করলে চেয়ারম্যন বাহিনীর তার উপর আরো বেশি চড়াও হয়ে খেলাধুলা বন্ধ করে দিয়ে চলে যায়। এ ঘটনায় স্থানীয় একজন নেতা পরবর্তীতে ১ ঘন্টা খেলাধুলা বন্ধ থাকার পরে খেলাধুলা পরিচালনা করতে প্রধান শিক্ষককে সহায়তা করেন। পরে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে পূর্ব থেকে ওত পেতে থাকা মুনতাজ চেয়ারম্যান ও চেয়ারম্যানের বাহিনী প্রধান শিক্ষকে রড , লাটি, সোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এতে লাটি সোটা ও রডের আঘাতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক সদর হাসপাতালে ভর্তি হয়।
আর এ ঘটনায় প্রধান শিক্ষকের মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই দেয়া হয় ও তার শরীরের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মামলা করায় উক্ত চেয়ারম্যান তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দামকি দিচ্ছেন। তাই প্রধান শিক্ষক ঘটনাটি ক্ষতিয়ে দেখে ঘটনার সাথে জড়িত চেয়ারম্যান ও চেয়ারম্যান বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট সহযোগীতা চেয়েছেন। তিনি আরো বলেন আমি চেয়ারম্যানের ভয়ে নিরাপত্তহীনতায় পরিবার পরিজন নিয়ে অসহায়তের জীবন যাপন করছি। আমি এ ঘটনার সুষ্ট বিচার দাবি জানাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সামান্য একটি অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় একজন প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় টেবুনিয়া বাসি ও পাঠশালা বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিন্দার ঝড় বইছে। তারাও এ ঘটানটি ক্ষতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানায়। তাই শিক্ষকে মারধর ও লাঞ্চিত করায় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষক দাবি জানিয়েছে।

এদিকে মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান মুনতাজ আলী মুঠো ফোনে বলেন, প্রধান শিক্ষক হামলার শিকার হয়েছেন, এটা আমি জানি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্তপুর্বক আসল ঘটনা উম্মোচন করে দোষিদের আইনের আওতায় আনার জোর দাবি করছি। তবে তিনি এ ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত নই বলে দাবি করেন। তিনি অপরাধীদের শাস্তির দাবি জানান। 

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com