শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনার ভাঁড়ারায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রশিদ মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (০১ অক্টোবর) রাত আটটার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ মোল্লা ওই গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে। নিহতের স্বজনরা জানান, আতাইকান্দা গ্রামের রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই একই গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে আফতাব মোল্লার মধ্যে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রশিদ মোল্লাকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে পাবনার ঈশ্বরদীতে বিপ্লব ফকির নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দৃবৃত্তরা। নিহত যুবক পাকশী ইউনিয়নের চর রুপপুর জিগাতলা এলাকার পান্না ফকিরের ছেলে। স্বজনরা জানান, শনিবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি স্কুল মাঠ থেকে বিপ্লবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে লাশ হস্তান্তর করা হবে রামেক কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com