বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

পাবনার সুজানগরে করোনায় আক্রান্ত হয়ে ১৮জনের মৃত্যু

Reading Time: < 1 minute

তৌফিক হাসান, সুজানগর পাবনা :
পাবনার সুজানগরে গত দেড় মাসে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী ১৮জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে ৮জন এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী আরো ১০জন মারা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল­া হেল বাকী জানায়, গত দেড় মাসে ৫‘শ জনের নমুনা পরীক্ষা করে ১৭৯জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে উপজেলার মানিকদীর, সুজানগর, রাধানগর, মথুরাপুর ও হাটখালী গ্রামে ৮ ব্যক্তি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর বাইরে উপজেলার খয়রান, দুর্গাপুর, হাটমালিফা এবং ভবানীপুরসহ বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ১০জনের মৃত্যু হয়। তবে ঐ ১০জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা পরীক্ষায় করায় নাই। তারা পাবনা এবং ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। আর তাদের সবাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফলে তাদের কোন তথ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাই বলে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান। তবে ঐ ১০জনের মৃত্যুর খবর তাদের পরিবার নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com