শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনার সুজানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লালনের মৃত্যু দাফন সম্পন্ন

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার সুজানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালন হোসেন প্রামাণিক (৩২) নামক ডিজিটাল সেন্টারের এক উদ্যোক্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে এবং সুজানগর উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাড়ে ৮টার দিকে উক্ত লালন স্ট্যান্ড ফ্যান দিয়ে ধান শুকানোর জন্য বিদ্যুৎ সংযোগ নেয়ার কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতা বশত তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরহুমের জানাজা নামাজ বাদ মাগরিব কুড়ি পাড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে হেমরাজপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। লালনের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com