বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনায় র‌্যাবের অভিযানে হিরোইনসহ ১জন আটক

Reading Time: < 1 minute

প্রেস রিলিজ: র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

২১২ (দুইশত বার) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ০৩ অক্টোবর, ২০২২ তারিখ ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন গাছপাড়া মোড়স্থ কাঁচা বাজারে মুরগীর ফার্মের সামনে পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী মিজানুর রহমান (২৯), পিতা-মৃত মোকবুল হোসেন, মাতা-মারুফা বেগম, সাং-চোপড়া পাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর পায়ে পরিহিত স্যান্ডেলের মধ্য হইতে ২১২ (দুইশত বার) গ্রাম হেরোইন এবং তাহার পরিহিত ফুল প্যান্টের পকেট হইতে ০১টি মোবাইল ফোন, ০২টি সীম কার্ড ও নগদ ৮৮/- (আটাশি) টাকা উদ্ধার করে। ধৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com