শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনায় র‌্যাবের অভিযানে ৪৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
৪৮৫ (চারশত পঁচাশি) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ০৯ জুন, ২০২২ তারিখ ১৩.৪৫ ঘটিকায় সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন গোপালপুর সাকিনস্থ টেকনিক্যাল মোড়স্থ আব্দুল হালিম (৭০) এর খাবার হোটেলের পূর্ব পাশের্^ পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ মতিউর রহমান (৩৪), পিতা- মৃত মফিজ উদ্দিন কারী, সাং-গনেশপুর, থানা-আতাইকুলা, ২। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা-আব্দুর রহমান, সাং-সিদ্ধিনগর, থানা-সাঁথিয়া, উভয় জেলা-পাবনাদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৪৮৫ (চারশত পঁচাশি) পিস অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা, মোবাইল ০৩টি ও সিম ০৪টি এবং নগদ ৪৩৫০/- (চার হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

স্বাক্ষরিত/–কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com