বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনায় সিআইডি’র বিশেষ অভিযানে বিপুল সংখ্যক জাল জন্ম ও নাগরিকত্ব সনদ পাসপোর্ট ও নগদ টাকাসহ এক প্রতারক গ্রেফতার

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা :
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পাবনা’র কার্যালয়ের বিশেষ অভিযানে জাল জন্ম ও নাগরিকত্ব সনদ, জাল পাসপোর্ট, জাল দলিল তৈরির সীলমোহর এবং নগদ ১ লক্ষ ৬০ হাজার ৭শ ১৫ টাকাসহ রাজিব কুমার সরকার ওরফে কল্লোল (৪১) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক পাবনা শহরের দিলালপুর মহল্লা’র নবাব সিরাজদৌলা সড়কের মৃত প্রদীপ কুমার সরকারের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পাবনা কার্যালয়ের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে (সিআইডি) পাবনা কার্যালয়ের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে প্রতারক রাজিব কুমার সরকার কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৭১টি বিভিন্ন ব্যক্তির নামে জাল জন্ম সনদ, বিভিন্ন জনপ্রতিনিধির সীলমোহর ও স্বাক্ষরযুক্ত নাম ঠিকানা বিহিন ৩৬টি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, অবৈধকাজে ব্যবহৃত ১০টি জাল পাসপোর্ট, জাল দলিল তৈরির ০৫টি সীলমোহর, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, দুইট মোবাইল ফোন এবং নগদ ১ লক্ষ ৬০ হাজার ৭শ ১৫ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও তিনি জানান, প্রতারক রাজিব কুমার দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে বিভিন্ন বিষয়ে জাল জিনিসপত্র তৈরির মাধ্যমে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা রুজু করে পরবর্তীতে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com