রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
পাবনা একুশে বই মেলা উদযাপন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানপাবনা একুশে বই মেলা উদযাপন পরিষদের আয়োজনে পাবনায় জাগরণের গান ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা:
পাবনা একুশে বই মেলা উদযাপন পরিষদের আয়োজনে পাবনায় জাগরণের গান ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধায় পাবনা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের পৌর মিলনায়তনে একুশে বই মেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গান আর কবিতার সুরের মুর্ছনায় চত্বরের মাঠ কানায় কানায় পুর্ন হয়ে যায়। সুর আর শব্দ ও গায়কীর সম্মিলিত সৃজন যাত্রায় মুগ্ধ হলেন উপস্থিত দর্শক-শ্রোতারা। এদিকে কাব্যিক উপস্থাপনা দর্শকদের মন আনন্দিত করে তোলে।
উপস্থিত দর্শকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। পাবনায় দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ থাকায় এবং হঠাৎ করে কয়েকটি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পাবনাবাসীর মধ্যে আশার আলো দেখা দেয়।
শহরের কর্মজীবি নাগরিকদের মাঝে প্রান চাঞ্চল্য দেখা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুলতান আহমেদ বুরো, শিল্পি শফিক আহম্মেদ, মুক্তিযোদ্ধা রোজ, প্রফেসর আবু দায়েন, মশিউর রহমানসহ প্রমুখ।
উপস্থিত দর্শকরা মনে করেন, শিল্প-সাংস্কৃতিক একটি জাতির প্রান। পাবনার আঞ্চলিকতা এ প্রান যেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ধারাবহিকতা থাকে। অনুষ্ঠানে ১০টি সাংস্কৃতিক সংগঠন, সম্মিলিত ও একক গান, কবিতা পরিবেশন করেন।