বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা।
পাবনা জেলা তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল থেকে পাবনা শহরের পিসিসিএস রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ ইফতার অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলীয় নেতাকর্মীদের মৃত আত্মীয়স্বজনসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দিন সাগর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

সংগঠনের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, তৌফিক হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং জেলা কৃষক দলের সভাপতি মো: হাসেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকির হুসাইন, সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতা-কর্মী। আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com