বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনা বেড়ায় কলেজের জমি দখল করে ভবন নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

বেড়া, পাবনা নিজস্ব সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া মঞ্জুর কাদের কলেজের টিনশেড মার্কেট ভেঙ্গে অবৈধ ভাবে দ্বিতল ভবন নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কলেজ পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী। বেলা ১১টায় কলেজ ভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আখের উদ্দিন জানান, কলেজের টিনশেড মাকের্টের ভাড়াটিয়া মো. মনছুরুর রহমান মনজেত করোনাকালে কলেজের মার্কেটের দোকান ভেঙ্গে দিয়ে চারিপাশ টিন শেড দিয়ে উচু করে ঘিরে গোপনে দ্বিতল ভবন নির্মাণ শুরু করে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর তাকে নির্মাণকাজ বন্ধের জন্য বারবার নিষেধ করলেও সে কোন কর্ণপাত না করে নির্মাণ কাজ চালাতে থাকে। এ বিষয়ে তাকে নির্মাণকাজ বন্ধের জন্য মৌখিকভাবে এবং ডাকযোগে রেজিষ্ট্রিকৃত নোটিশ পাঠানো হলেও সে নোটিশ গ্রহণ না করে তার নির্মাণ কাজ বহাল রাখে।
অত্র কলেজের পরিচালনা কমিটির আলোচনায় সর্বসম্মতিক্রমে নোটিশ পাঠানোর এক মাসের মধ্যে তার অবৈধভাবে নির্মাণকৃত দ্বিতল ভবন ভেঙ্গে জায়গা ফাঁকা করে দেওয়ার কথা বললেও সে এ বিষয়ে কোনো কথা না শুনে বরং অধ্যক্ষকে এ বিষয়ে নাক না গলানোর জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক, পাবনা জেলা পুলিশ সুপার, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ আখের উদ্দিন, সাবেক অধ্যক্ষ ও কলেজ কমিটির সভাপতি মোঃ শাহানুর আলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বেড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এসএমএ মতিন প্রাং, শ্রী কমল চন্দ্র কুন্ডু, বাদল সরকার ও শিক্ষক মোঃ আবুল কালাম আজাদসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com