বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনা বেড়া ভুমি দস্যু চক্র মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা জোরপুর্বক দখল ।

Reading Time: < 1 minute

বেড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনা বেড়া উপজেলার বেড়া পৌর এলাকার হাতীগাড়া মহল্লার একটি ভুমিদস্যু চক্র মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা জোরপুর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযোগ করেছে মৃত বীর মুক্তিযোদ্ধা আমির আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
তার লিখিত অভিযোগ থেকে জানা যায়, বেড়া পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা আমির আলীর মৃত্যুর পর তার নিজ নামীয় বেড়া পৌর এলাকার হাতীগাড়া মৌজার দাগ নং-৯৩১ খতিয়ান নং ৪৬০ জমির পরিমান ১৫ শতাংশ জায়গা উক্ত এলাকার ভুমিদস্যু বলে পরিচিত মোতালেব আলী খাঁ. ফজলাল মাষ্টার, রিজভী খাঁ, আজিমুদ্দি খাঁ, বাশার খাঁ, টিক্কা খাঁ, শাজাহান খাঁ, বাকি খাঁঁ গন অবৈধ্যভাবে ভোগদখলে নেয়। বর্তমানে তারা জোর জলুম, রাহাজানি, ভুমি দস্যুতার মাধ্যমে জায়গাটি দখল করে রেখেছে। বীর মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ উক্ত জমি উদ্ধারের চেষ্ঠ করলে বিবাদীগনের সহিত সংঘাত এবং পরিবারের জান মালের ক্ষয়ক্ষতি সাধিত হবে। বর্তমানে তারা ভুমিদস্যুতা প্রদর্শন করে উক্ত ভুমিতে থাকা বাঁশের ঝাড় থেকে দেড় শতাধিক বাঁশ কেটে নিয়েছে। তাদের ভুমিদস্যুতা দিন দিন বেড়ে যাওয়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারে জান মালের ক্ষতির আশংকায় মানবেত জীবন যাপন করছে বলে তাদের অভিযোগ। পরিবারটি উক্ত বিষয়াদীর ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com