শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

News Headline :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল উদ্ধার এলাকায় আতঙ্ক আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান, নওগাঁ :

নওগাঁ জেলার নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায়। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেশীয় অস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য পাঁচজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন (২৩)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ আটটি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি এবং রিমনের বিরুদ্ধে একটি পূর্বের মামলা রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক পাঁচজনের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদসহ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com