শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনা শহরে ককটেল বিস্ফোরণ: বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল হক,পাবনা:

পাবনা শহরের খেয়াঘাট সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি’র একাংশের ৭ নেতার নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো দেড়শত নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ নভেম্বর) বিকেলে পাবনা শহরের আলিয়া মাদ্রাসা সড়কের খেয়াঘাট নামক স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থল থেকে তিনটি তাজা বোম উদ্ধার করে পুলিশ। আসামীরা হলেন, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, পাবনা জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্স, সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও সাধারণ মাহবুবুল হক তরুণ। এ বিষয়ে হিমেল রানা বলেন, এধরণের কোন ঘটনা ঘটেনি। আগামী ৩ তারিখে রাজশাহী বিভাগীয় সমাবেশ বানচাল করতে সরজন্ত্র করে এ মামলা দেয়া হয়েছে। তবে এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার। তিনি মুঠোফোনে আরো জানান, বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম শহরে ককটেল বিস্ফোরণ ঘটনা জানা নেই। মামলা হয়েছে কিনা তা আমরা জানিনা। পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহম্মেদ মুঠোফোনে জানান, আগামী ৩ তারিখে বিএনপির রাজশাহীর বিভাগীয় সমাবেশে পাবনার বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যেন অংশগ্রহণ না করতে পারে এজন্য পুলিশ নেতাকর্মীদের অজ্ঞাত আসামী করে মামলা সাজিয়েছে। এ বিষয়ে পাবনা সদর সার্কেল রোকনুজ্জামান এর সাথে মুঠোফোনে পাবনা শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিএনপি সাত জনের নাম এজাহারে উল্লেখ্য সহ ১৫০ জন নেতাকর্মীকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com